এইমাত্র পাওয়া

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্বোধন

টেক্সটাইল টুডে পত্রিকার উদ্যোগে ৭ম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’২০১৯-২০’। নতুন আঙ্গিকে বস্ত্র শিল্পের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠানের উদ্বোধন হয়ে গেল গত রোববার, দ্য ডেইলি স্টার সেন্টারে।

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট বাংলাদেশ টেক্সটাইল টুডের একটি উদ্যোগ যা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এবং দ্যা টেক্সটাইল ইনস্টিটিউটের (টিআই) সহযোগিতায় আয়োজিত হয়ে থাকে। এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল গার্মেন্টস এবং ফ্যাশনে অধ্যয়নরত আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য প্রথম একটি প্রতিভা সমৃদ্ধ প্রতিযোগিতা। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতের বস্ত্র প্রকৌশলীদের নেতৃত্বকে গবেষণার মধ্য দিয়ে আধুনিক উন্নয়ন প্রকল্পগুলিকে গ্রহণ করতে উৎসাহিত করা।

বাংলাদেশ টেক্সটাইল টুডে এবার ভিন্ন আঙ্গিকে ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’২০১৯-২০ আয়োজনের প্রস্তুতি নিয়েছে। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য লক্ষ্য হচ্ছে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্পের জন্য ‘ট্রাসফরমেশন লিডার’খুঁজে বের করা।

টেক্সটাইল টুডে বাংলাদেশের সকল বস্ত্র ও অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত মোট একশ জন প্রতিযোগীকে বিভিন্ন প্রশিক্ষণ ও ফেক্টরির বাস্তব সমস্যা বিষয়ে অবগত করানোর মাধ্যমে এই ট্রাসফরমেশন লিডারদের খুঁজে বের করার প্রক্রিয়ায় সম্পন্ন করবে।

১০০ জন ট্রাসফরমেশন লিডার বিভিন্ন কারখানায় বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য এক জন মেন্টর/এক্সপার্ট, এক জন ইন্ড্রাস্ট্রি সুপারভাইজার ও এক জন ইউনিভার্সিটি সুপারভাইজারের তত্ত্বাবধানে গবেষণা রিপোর্ট প্রস্তুত করবে।

২০০৮ য়ে এই টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা সর্বপ্রথম আয়োজন করার পর ২০০৯, ২০১০, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৭ সফল ভাবে সম্পন্ন হয়। ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট’২০১৯-২০ হচ্ছে এর সপ্তম আয়োজন।

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রতিযোগীদের ‘টেক্সটাইল শিল্পের মডেল’ হিসেবে প্রস্তুত করা হবে। এ জন্য ৫০টির মত প্রতিষ্ঠান বিভিন্ন পর্যায়ে শিক্ষা বৃত্তি ও অনুদান দিবে। টেক্সটাইল টুডে ট্রেনিং ইতোমধ্যে এ জন্য ৩০ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে।

ডঃ আইয়ুব নবী খান, প্রো-উপাচার্য প্রফেসর, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ হিল রাকিব, ব্যবস্থাপনা পরিচালক, টিম গ্রুপ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমানুর রহমান , ডাইসিন কেম ইন্টারন্যাশনাল লিমিটেড এর পরিচালক; হিরনোরি ফুজিসাওয়া, ম্যানেজিং ডিরেক্টর নিক্কা কেমিক্যাল লিমিটেড হংকং; সৈয়দ মোহাম্মদ ইসমাইল, কান্ট্রি হেড, আর্ক্রোমা (বাংলাদেশ) লিমিটেড; ইকবাল রিজভী, ম্যানেজিং ডিরেক্টর, সামিত ডাই কেম; এস এম শোহেল রানা, ব্যবস্থাপনা পরিচালক, ডেনিম সলিউশনস লিমিটেড; রেদুয়ানুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (বিপণন ও ব্র্যান্ড), ওয়েল গ্রুপ; পলাশ সকাল, সিইও, পাওয়ার প্লে কমিউনিকেশন; শহিদুল ইসলাম, সেলস ও মার্কেটিংয়ের প্রধান, ডিবিসি নিউজ; মোঃ নাফিজ-উল-আলম জন, সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান, রেডিও ধোনি ৯১.২ ।

তারেক আমিন, বাংলাদেশ টেক্সটাইল টুডে’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানটি সঞ্চালন করেন। তিনি টেক্সটাইল ট্যালেন্ট হান্ট নতুন আঙ্গিকে কীভাবে ১০০ ট্রান্সফরমেশন লিডার খুঁজে বের করবে সে বিষয়ে সংক্ষেপে বর্ণনা করেন। তিনি বলেন ‘পূর্বের টেক্সটাইল ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় আমরা সঠিক মেধাবীদের খুঁজে বের করেছি। কিন্তু নতুন উদ্যোগ থাকছে ট্রান্সফরমেশন লিডার প্রস্তুত করার পরিকল্পনা ।’

প্রধান অথিতির বক্তব্যে আবদুল্লাহ হিল রাকিব বলেন, ‘টিম গ্রুপ টেক্সটাইল ট্যালেন্ট হান্ট উদ্যোগের সাথে সম্পৃক্ত থাকতে পেরে ভাগ্যবান মনে করছে। আমি মনে করি আজকে আমরা যে ১০০ ট্রান্সফরমেশন লিডার খুঁজে বের করার কথা বলছি তা আমাদের আরও আগে করার দরকার ছিল । যাই হোক আমাদের ১০০ ট্রান্সফরমেশন লিডার বস্ত্র ও পোশাক শিল্পকে নতুন মাত্রা দিতে সক্ষম হবে।’

সভাপতির বক্তব্যে ডঃ আইয়ুব নবী খান বলেন, ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট আগামী দিনের কাঙ্ক্ষিত নেতৃত্ব এনে দিতে সক্ষম হবে। তাই এই উদ্যোগের জন্য টেক্সটাইল টুডেকে ধন্যবাদ জানাতে চাই ।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.