এইমাত্র পাওয়া

নির্ধারিত হলো এমপিও নীতিমালা সংশোধন কমিটির প্রথম সভার তারিখ

বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনে গঠিত কমিটির প্রথম সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর (বুধবার) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এ সভা।

কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ সভার সভাপতিত্ব করবেন বলে জানা গেছে।

এর আগে গত ১২ নভেম্বর বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এক মাসের মধ্যে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করতে বলা হয়েছে এ কমিটিকে।

কমিটিতে ননএমপিও শিক্ষক নেতারাও সদস্য হিসেবে আছেন। স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংস্কারের সুপারিশ করবে এ কমিটি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, কোন কোন দিক থেকে এমপিও নীতিমালা সংশোধন বা সংস্কার করা যেতে পারে সে বিষয়ে ১ম সভায় আলোচনা করবে কমিটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.