এইমাত্র পাওয়া

কাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ১৪৪১ হিজরি সনের রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন ।

বাংলাদেশের আকাশে কোথাও রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বর ও ফ্যাক্স ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১

নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.