এইমাত্র পাওয়া

বাসের ধাক্কায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর

ঠাকুরগাঁওঃ জেলায় রাস্তা পার হতে গিয়ে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় সুরাইয়া আক্তার (৮) নামে এক মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া আক্তার গাইবান্ধা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সুরাইয়ার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে স্বামী-স্ত্রী দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন। ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানীর সাথে থাকেন। বুধবার শিশুটি মাদরাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ পরিবহনের একটি কোচ সজোরে ধাক্কা দেয়। এতে ওই শিশুর মাথা দ্বিখণ্ডিত হয়ে মগজ ছিন্ন ভিন্ন হয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.