শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশ ব্যাংক জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: সহকারী পরিচালক (আইসিটি)
পদসংখ্যা: ৪৮
যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন টেকনোলজি / ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
বয়স: ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ফরমপূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি, ২০২৪।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
