এইমাত্র পাওয়া

শিক্ষানবিশ কর্মকর্তা নেবে ন্যাশনাল ব্যাংক

ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি শিক্ষানবিশ কর্মকর্তা পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ (১০ ডিসেম্বর) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড

বে গ্রুপে ৩৫ বছরেও চাকরির সুযোগ
পদের নাম: শিক্ষানবিশ কর্মকর্তা

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে এমবিএ/এমবিএম/এমএ ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে দক্ষতা, বিশেষ করে এমএস অফিসে এবং ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
কর্মস্থল: দেশের যে কোনো জায়গায়

বেতন: ৪৫,০০০ টাকা, সফলভাবে প্রবেশন মেয়াদ শেষ হলে ব্যাংকের নিয়মিত বেতন কাঠামোতে নির্বাহী কর্মকর্তা পদে চাকরি নিশ্চিত করা হবে।

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর ২০২৩।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.