কমল সোনার দাম

ঢাকাঃ টানা কয়েক দফা সোনার দাম বাড়ার পর এবার দাম কমেছে। দাম কমে ভালো মানের সোনা এক ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ আট হাজার ১২৫ টাকায়। নতুন করে প্রতি ভরি ভালো মানের সোনায় দাম কমেছে এক হাজার ৭৫০ টাকা।

আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্য হ্রাসের তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) সোনার দাম কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে এক লাখ তিন হাজার ২২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে।

তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি মাসের ২৯ নভেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠেছিল সোনার। তখন ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম হয়েছিল এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.