শিক্ষক নিয়োগ নীতিমালা সংশোধন দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (নেটিআরসিএ) কর্তৃক প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, এই নীতিমালায় ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাদ্রাসার আরবি প্রভাষক ও সহকারী মৌলভী পদ থেকে বঞ্চিত করা হয়েছে।

বিভাগটির শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য আবু সালতান বলেন, বিগত ১৭টি নিবন্ধন পরীক্ষা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসার সহকারী মৌলভি ও আরবি প্রভাষক পদে আবেদন করতে পেরেছিল। কিন্তু ১৮তম নীতিমালায় ইসলামিক স্টাডিজ বিভাগের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে বাদ দেওয়া হয়েছে। অথচ আরবি প্রভাষক পদটিতে পাঠদানের অধিকাংশ বিষয়বস্তুই ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। মানববন্ধনে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আবু নছর মুহাম্মদ আবদুল মাবুদ, সহযোগী অধ্যাপক ড. মানজুরুর রহমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.