এইমাত্র পাওয়া

৪৬তম বিসিএসের আবেদন শুরু ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি ফাঁকা পদে নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসে অংশগ্রহণের জন্য প্রার্থীদের আবেদন ফরম পূরণ ও ফি জমাদান কার্যক্রম শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। ওইদিন সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে। পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের আগে বা পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

৪৬তম বিসিএসে সর্বোচ্চ সংখ্যায় প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার পদে নিয়োগ দেওয়া। এসব শূন্য পদের সংখ্যা ২ হাজার ৭৪টি। এছাড়া অন্যান্য ক্যাডার পদ মিলিয়ে এই বিসিএস থেকে মোট ৩ হাজার ১৪০টি শূন্য পদে নিয়োগ সুপারিশ করা হবে।

আরও বলা হয়, এই বিসিএসের প্রিলিমিনারি টেস্ট ২০২৪ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.