জাকির হোসেন, চৌদ্দগ্রাম, কুমিল্লাঃ
চৌদ্দগ্রাম উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা আজ চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর ৪ র্থ ও ৭ম শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়।
এ বছর ৭০০ জন শিক্ষার্থী এই পরিক্ষায় অংশগ্রহণ করে, তন্মধ্যে ৩৪২ জন ৭ম শ্রেণির শিক্ষার্থী এবং ৩৫৮ জন ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী। অত্যন্ত সুন্দর এবং নকল মুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়। এই পরিক্ষায় সভাপতির দায়িত্ব পালন করেন ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ জনাব একেএম নুরুল আলম এবং মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ।
পরিক্ষা শেষে সভাপতি জনাব নুরুল আলম ফারুকী সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিক্ষা পরিচালনা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
