নিউজ ডেস্ক।।
নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০১৯ এ বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সুবর্ণচর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার হিসেবে জনাব আজিজুর রহমান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রশি, দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষিকা হিসেবে জনাব আলেয়া বেগম, প্রশি, উত্তর পূর্ব চর আমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারি শিক্ষক হিসেবে জনাব অনুপম চন্দ্র পাল, সশি, চরবাটা হাজী বাড়ি সপ্রাবি, সহকারি শিক্ষিকা হিসেবে জনাব শারমিন সুলতানা, সশি,চরবাটা দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাব ইউনিট লিডার হিসেবে জনাব মোঃ বোরহান উদ্দিন, কাব লিডার, দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব ইউনিট,সুবর্ণচর, শ্রেষ্ঠ বিদুোৎসাহী সমাজকর্মী হিসেবে জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন চৌধুরী বাহার, ভাইস চেয়ারম্যন, উপজেলা পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী, শ্রেষ্ঠ এসএমসির সভাপতি হিসেবে জনাব মোঃ আমিনুল ইসলাম রাজিব, সভাপতি, চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শ্রেষ্ঠ কর্মচারি হিসেবে জনাব মোঃ ফিরোজ আলম, উচ্চমান সহকারি কাম কম্পিউটার অপারেটর, উপজেলা শিক্ষা অফিস,সুবর্ণচর, নোয়াখালীকে সুবর্ণচর উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ যাচাই বাছাই কমিটি কর্তৃক মনোনয়ন দেয়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখা, নোয়াখালীর পক্ষ থেকে অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
