এইমাত্র পাওয়া

ভুল প্রশ্নে বার্ষিক পরীক্ষা, বিপাকে ২০ হাজার শিক্ষার্থী!

গাজীপুরঃ জেলার কাপাসিয়ায় এক বিদ্যালয়ে ভুল বিষয়ে বার্ষিক পরীক্ষা নেওয়ায় উপজেলার ১৭৯ প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এই ভুলের ফলে উপজেলার প্রায় বিশ হাজার শিক্ষার্থী বিপাকে পড়ে। পরে পৃথকভাবে দুই বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক শাহিনা খানমসহ সহকারী শিক্ষক হাসান আলী ও নাজমা বেগমকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত সোমবার উপজেলা চাঁদপুর ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে গণিত পরীক্ষার পরিবর্তে ভুলে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা নেওয়া হয়। এ ভুলের কারণে উপজেলার ১৭৯ প্রাথমিক বিদ্যালয়ের গণিত এবং ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা স্থগিত করা হয়।

পরে বুধ ও বৃহস্পতিবার নতুন প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা নেওয়া হয়।

এ বিষয়ে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগম বলেন, বিদ্যালয়ে রুটিনের ভুলে এ ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.