এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক ড. উত্তম কুমার দাশকে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী ড. উত্তম কুমার দাশকে অবসর-উত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.