নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয়করণকৃত কলেজে বেসরকারি আমল থেকে কর্মরত থেকেও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জন শিক্ষকের চাকরি স্থায়ী করা হয়েছে। তাদের চাকরি স্থায়ী করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১২৫ জন শিক্ষকের চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গত সোমবার একইভাবে আত্তীকৃত ৩৭ জন শিক্ষকের চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো । ২০০০ সালে জারি করা জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা অনুযায়ী এ শিক্ষকরা আত্তীকৃত হয়েছিলেন। চাকরি নিয়মিতকরণের তারিখ থেকে তাদের চাকরি স্থায়ী করা হয়েছে।
প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, ১৯৮৭ সালে জারি করা বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালার ও ১৯৮০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার বিধিমালার বিধি-৮ অনুয়ায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আত্তীকৃত শিক্ষকদের ২০০০ সালে জারি করা জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অশিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালার বিধি-৬ এর (৫) মোতাবেক তাদের চাকরি নিয়মিতকরণের আদেশের তারিখ থেকে স্থায়ীকরণ করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
