মুন্সীগঞ্জঃ মেধা যাচাই কিংবা বার্ষিক পরীক্ষা সামনে রেখে স্কুলে পার্টি চলছে দেদারসে। চলছে সাউন্ড সিস্টেম। উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এমনই অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার টরকি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
সরজমিন গতকাল মঙ্গলবার টরকি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন ঘটনার সত্যতা পাওয়া যায়। দেখা যায়, ১ম শ্রেণি থেকে শুরু করে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ উল্লাসে মগ্ন রয়েছে অথচ বুধবার তাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা খানম জানান, কাল (বুধবার) থেকে প্রাইমারি স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে। এ অবস্থায় স্কুলে ক্লাস পার্টি করা মোটেও উচিত হয়নি। তাছাড়া আমরা বিষয়টি অবগত নই। তারপরও বিষয়টি দেখছি।
এদিকে ক্লাস পার্টির প্রভাব পড়তে পারে শিক্ষার্থীদের ওপর। বাড়বে মানসিক চাপ। যার ফলশ্রæতিতে পরীক্ষায় খারাপ করার আশঙ্কা থেকে যায় বলে মনে করছেন সুশীল সমাজের ব্যক্তিরা।
অন্যদিকে অভিভাবকরা বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, কাল (বুধবার) পরীক্ষা। স্কুল কর্তৃপক্ষ চাইলে কিছুদিন আগে করতে পারত। বাচ্চাদেরও বিনোদনের প্রয়োজন রয়েছে। তাই বলে পরীক্ষার ১ দিন আগে পার্টি করা ঠিক হয়নি।
টরকি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বিষয়টি ভুল স্বীকার করে বলেন, আমাদের এই মুহূর্তে ক্লাস পার্টি করা ঠিক হয়নি। তাছাড়া পরীক্ষার পর পার্টি করলে তখন শিক্ষার্থীরা তো আসবে না।
৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যেককে কলম ও বোর্ড এবং প্রতিটি ক্লাসে কেক কাটার মধ্য দিয়ে শেষ করা হয় পার্টি। সাউন্ড সিস্টেম, বেলুন, এবং কক্ষ সাজানো হয়েছে। যেখানে ব্যয়ের অংশ পুরোটাই বহন করছে শিক্ষার্থীরা। ক্লাসভেদে ৫০ টাকা থেকে ২শ টাকা পর্যন্ত নেয় প্রত্যেক শ্রেণি শিক্ষকরা। স্কুলে মোট শিক্ষার্থী ২৬৪ জন।
৫ম শ্রেণির শ্রেণি শিক্ষক রেবেকা সুলতানা জানান, আমার ৫ম শ্রেণিতে মোট ৪৭ জন শিক্ষার্থী রয়েছে। মোট চাঁদা আদায় করা হয়েছে ৭ হাজার টাকা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
