পটুয়াখালীঃ জেলার বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের আশুরির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম বাচ্চুকে (৪৮) ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ৮টার দিকে নওমালা ইউনিয়নের নিজবটকাজল গ্রামের মেছের আলী শিকদার বাড়ির উত্তর পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার রাতে স্থানীয় ছোলাবুনিয়া বাজার থেকে নিজবটকাজল গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন শিক্ষক আব্দুস সালাম। এ সময় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে শরীরের কোমরের নিচের অংশে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনার বিচার দাবি করে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান খান (ফিরোজ)। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিচুল হক বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিতভাবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
