এইমাত্র পাওয়া

কলেজে ভর্তি হতে পারছিলেন না অমিতাভ বচ্চন!

ঢাকাঃ বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে নিজের কলেজ জীবনের স্মৃতিচারণ করেছেন। বিগ বি নাকি কলেজে ভর্তির সুযোগ না পেয়ে অনেক কষ্টে তিন বছরে বিএসসি করেছিলেন।

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, অমিতাভ বচ্চন সঞ্চালিত কৌন বনেগা ক্রোড়পতির অনুষ্ঠানটির সিজন-১৫ এর একটি এপিসোডে অমিতাভ বচ্চন জানান, তিনি বিএসসি করেছিলেন কারণ তিনি কোথাও ভর্তির সুযোগ পাননি।

এসময় বিগ বি বলেন, আমি ভর্তি হতে পারছিলাম না। একজন আমাকে বলল, আমি চণ্ডীগড়ে ভর্তি হতে পারি। তখন সাইকেলে চড়ে দিল্লি থেকে চণ্ডীগড় গিয়েছিলাম।

পরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে দিল্লিতে ভর্তি হই। আমি বিজ্ঞান নিয়েছিলাম, ক্লাসে প্রথম লেকচারই আমার বোঝার জন্য যথেষ্ট ছিল যে এটি আমার বোঝার ঊর্ধ্বে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.