এইমাত্র পাওয়া

দুর্নীতি করা সেই শিক্ষা কর্মকর্তাকে বদলী!

বরগুনাঃ জেলার তালতলী উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অর্থ ও স্লিপসহ বিভিন্ন সরকারি প্রকল্পের বরাদ্দের টাকা আত্মসাৎকারী তালতলীর সেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলামকে বদলি করা হয়েছে।

রবিবার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন -১) মো. আব্দুল আলীম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বদলির আদেশ দেওয়া হয়। ওই আদেশে উল্লেখ আছে, প্রশাসনিক কারণে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহকারী শিক্ষা কর্মকর্তার পদে তাকে বদলি করা হয়েছে। তার বদলির আদেশের খবর তালতলীতে পৌঁছলে শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

জানা গেছে, ২০১৯ সালে মনিরুল ইসলাম তালতলী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদান করেন। ২৬ জানুয়ারি তিনি ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পান।

দায়িত্ব পেয়েই তিনি নানাবিধ অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন উপজেলা ৪৮ জন প্রধান শিক্ষক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.