মাধ্যমিক বিদ্যালয়ে মিড মে মিলের উদ্বোধন!

রাজশাহীঃ মহানগরীর ১৯নং ওয়ার্ডে অবস্থিত ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ে মিড মে মিল এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী নারী নেত্রী শাহীন আকতার রেণী।

ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ের সভাপতি সাদরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহম্মেদ সাগরিকা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, থানা আওয়ামী নেত্রী হাফিজা বেগম হ্যাপী, ১৯নং ওয়ার্ড উত্তর আওয়ামীলীগের সভাপতি হাছেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, যুগ্ম সম্পাদক ওয়াসিম রেজা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদ হাসান, শিরোইল কলোনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামানিক, ছোটবনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদা আক্তার, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ শফিকুর রহমান, ১৯নং ওয়ার্ড উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলী সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.