ঢাকাঃ বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন চলছে। এদিন সকাল সাড়ে ৬টায় যাত্রাবাড়ী-দয়াগঞ্জ সড়কে টায়ায় জ্বালিয়ে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এবিএম মাহমুদ সর্দার, যুগ্ম সম্পাদক মিলন হাওলাদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা মিছিলের নেতৃত্ব দেন। এসময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি- জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক-মেহেদী হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনি সহ নেতাকর্মীরা।
জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দেশের হারানো গণতন্ত্র এবং ১৬ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী দলের এই অবরোধ কর্মসূচী সমর্থন করে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের এই ক্রান্তিলগ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে দেশনায়ক তারেক রহমানের এই অবরোধ কর্মসূচী সফল করার জন্য নিজেদের রক্ত দিয়ে হলেও সফল করবে ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারো নেতাকর্মীদের গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবেনা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
