নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তিনি এসময় শিক্ষার্থীদের গুজবে কান না দেয়ার পরামর্শ দেন।
শনিবার দুপুরে ইডেন মহিলা কলেজের সার্ধশতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে কোচিং ব্যবসায়ীরা মাথা চাড়া দিয়ে উঠেছে। কেননা তাদের শিক্ষা নিয়ে ব্যবসা বাণিজ্য চলবে না। এসময় তিনি আরও বলেন, দেশের জনগণ কখনোই জ্বালাও পোড়াও ভাংচুর যারা করে তাদের প্রশ্রয় দিবে না বলে জানায় শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাসহ আরও অনেকে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
