নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটা শিশুকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে পারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
শনিবার (৪ নভেম্বর) বিকালে জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ১৫ বছরে শিক্ষা অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার, এই সরকার জনবান্ধব সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে আবারও বিজয়ী করতে হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে জে জে কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মতবিনিময় কমিটির সভাপতি আশরাফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহ সভাপতি শাহাদাৎ হোসেন স্বাধীন, সরকারি শিক্ষক সমাজের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক সোলায়মান কবীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
