এইমাত্র পাওয়া

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক।।

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এ অবস্থায় কক্সবাজার অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া, পরবর্তী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন-রাতের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, শুক্রবার (৩ নভেম্বর) পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার বিভাগের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার খুলনা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

শনিবার বাকি দুই দিনের মতো সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক থাকতে পারে । তবে সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এর আগে গত ১ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফরিদপুর ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading