শিক্ষার্থীদের ভাষা শিক্ষায় জোর দেওয়ার আহ্বান শিক্ষা উপমন্ত্রীর

ঢাকাঃ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাষা শিক্ষায় একটু পিছিয়ে আছে। বাংলা ভাষার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে ভাষার দিকে জোর দিতে হবে। এছাড়া দক্ষতা ও মূল্যবোধের দিকে গুরুত্ব দিতে হবে, তাহলেই সফলতা অর্জন সম্ভব হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশানাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাবর্তনে রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্বে করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্কুল অব ইকনমিক্স এর চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী খলিকুজ্জামান আহমেদ। সমাবর্তনে ইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, ইইউবি ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান, অধ্যাপক ড. মকবুল আহমেদ খান, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ উপাচার্য ইঞ্জিনিয়ার মো. আলিম দাদ বক্তব্য রাখেন।

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে ২০১২ থেকে ফল সেমিস্টার ২০২০ সময়কাল পর্যন্ত ৭৫৫৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্টগ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য একজন শিক্ষার্থীকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও আটজন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.