শিক্ষা ক্যাডারের ২৪ কলেজ শিক্ষককে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধরণ শিক্ষা ক্যাডারভুক্ত ২৪ জন শিক্ষককে বদলি ও নতুন পদায়ন দেয়া হয়েছে।

রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাঁদের  বদলি ও নতুন পদায়ন করা হয়।

তাদের মধ্যে ৫ জন অধ্যাপক, ১৬ জন সহযোগী অধ্যাপক ও ৩ জন সহকারী অধ্যাপক রয়েছেন। বদলিকৃতদের ৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.