পিরোজপুরঃ জেলার কাউখালীতে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি পদে নিয়োগ পরীক্ষা গত ২৮শে অক্টোবর শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনির্দিষ্ট কারণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নির্দেশে তা বন্ধ করা হয়েছে। একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. সাব্বির হোসেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগপত্র দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুস্তম আলী খানের যোগসাজশে আবেদনকারী প্রার্থীদের কাছ থেকে অবৈধ লেনদেনের মাধ্যমে যাচাই-বাছাই করে রাখা হয়েছে, তাদেরকে নিয়োগ দেয়া হবে। অযোগ্য লোকদের নিয়োগ দেয়া হলে প্রতিষ্ঠানের ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। লেনদেনের বিষয়ে ডলি আক্তার নামের এক প্রার্থীর বাবা মো. হারুন ও ম্যানেজিং কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদারের একটি অভিও ফাঁস হয়েছে, যা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বলেন, এই অডিও মিথ্যা। আমার ভয়েস এডিটিং করে একটি কুচক্রী মহল আমার সম্মান নষ্ট করার পাঁয়তারা করে আসছে।
প্রধান শিক্ষক মো. রুস্তম আলী বলেন, আমাদের এখানে কোনো লেনদেন হয়নি, তবে একটি অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শনিবার নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষা স্থগিত করেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
