ঢাকাঃ রাজধানীর গুলশানে নিজের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকালে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায় বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) দলীয় কার্যালয়ের সামনে সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে দলটির নেতাকর্মীদের। এসময় এক পুলিশ সদস্য নিহত হন। আহত হয়েছেন আরও শতাধিক।
বিএনপির ‘শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের যৌথ হামলা চালিয়েছে’ অভিযোগ এনে হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি। সে অনুযায়ী, আজ সারা দেশে হরতাল কর্মসূচি পালনের কথা দলটির। যদিও এদিন সকাল থেকে নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে কোনও কেন্দ্রীয় নেতাকে দেখা যায়নি। শনিবার সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষের জেরে সকাল থেকে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। ‘ক্রাইম সিন’ উল্লেখ করে বেরিকেড দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
