নিউজ ডেস্ক।।
সারাদেশে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। এ কারণে রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।
তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। যাতে পরীক্ষা দিতে এসে কারও ক্ষয়ক্ষতি না হয়, এ জন্য আগামীকালকের পরীক্ষা স্থগিত করা হয়।
প্রসঙ্গত, ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সাচিবিক দায়িত্ব পালন করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
