এইমাত্র পাওয়া

গাঁজা সেবনের দায়ে দাখিল মাদ্রাসার শিক্ষকের সাজা

সিলেটঃ জেলার জকিগঞ্জে গাঁজা সেবনের দায়ে মাদ্রাসা শিক্ষকসহ ৫ জনের সাজা দিয়েছে ভাম্যমান আদালত।

বুধবার রাতে  পুলিশের অভিযানে থানাবাজার এলাকা থেকে থানাবাজার দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল হুদা সহ ৫ জনকে গাজা সেবনরত অবস্থায় আটক করে।

আটককৃত অন্যান্য আসামীরা হলেন থানাবাজারের ব্যবসায়ী মুমিনপুর গ্রামের সখাওত আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৬), চা বিক্রেতা সুজন আহমদ (২৫), ফলাহাট গ্রামের মানিক মিয়ার ছেলে ময়নুল (২৫), পাঠানচক গ্রামের ডালু মিয়ার ছেলে ফখরু (৫০)।

আটককৃত মধ্যে থানাবাজার মাদ্রাসা শিক্ষক নুরুল হুদাকে পাঁচশত টাকা জরিমানা ও ১ মাসের সাজা ও বাকিদের পাঁচশত টাকা জরিমানা ও ২ সাপ্তাহ করে সাজা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.