চট্টগ্রামঃ জেলার মিরসরাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) টেস্ট পরীক্ষায় ফেল গলায় ফাঁস দিয়ে ইয়াছিন আরাফাত আলিফ (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ উকিল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইয়াছিন আরাফাত আলিফ ওই এলাকার মেসবাহ উদ্দিনের দুই সন্তানের সবার বড়। সে সীতাকুন্ড উপজেলার বড় দারোগারহাট আবদুর রউফ (এআর) মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থী ছিল।
ইয়াছিন আরাফাত আলিফের চাচা মো: নুর হোসেন বলেন, সকাল ১১টায় তার টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়। টেস্ট পরীক্ষায় খারাপ হওয়ায় কাউকে না জানিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত গোষণা করেন। সে বড় দারোগারহাট আবদুর রউফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
বড় দারোগারহাট আবদুর রউফ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষক বিকাশ চন্দ্র দেব বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় সরকারি নিয়মানুযায়ী ১ বিষয়ের বেশি খারাপ করলে ফরম ফিলাপ করানোর বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ৪ সাবজেক্ট পর্যন্ত অনুমোদন দিয়েছি। ইয়াছিন আরাফাত আলিফ ৭ থেকে ৮ বিষয় খারাপ করেছে। তবে অকৃতকার্য শিক্ষার্থীদের কোনো মন্দ কথা বা শাস্তি দেয়া হয়নি বলে জানান তিনি।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: মাসুদ খান বলেন, এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ইয়াছিন আরাফাত আলিফ আত্মহত্যা করে। পরিবার থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরবর্তীতে সুরতহাল শেষে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
