বগুড়াঃ জেলার শিবগঞ্জে মাঝিহট্ট ইউনিয়নে দামগাড়া সৈয়দ মিনা উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক, কর্মচারী স্বাক্ষরিত বিল ফর্ম আটকে রেখেছেন বরখাস্তকৃত প্রধান শিক্ষক।
ফলে সেপ্টেম্বর মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারছেন না শিক্ষক কর্মচারীরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদনও করা হয়েছে।
জানা যায়, বিদ্যালয় বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৪৬০ জন এবং ১৫ জন শিক্ষক ২ জন কর্মচারী রয়েছেন। বিভিন্ন অনিয়ম অভিযোগ তুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে গত ১৩ অক্টোবর বরখাস্ত করেন ম্যানেজিং কমিটি।
সহকারি শিক্ষক তৌহিদুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়। শিক্ষক কর্মচারীর সরকারি অংশ গত সেপ্টেম্বর মাসে বেতন ভাতা তোলার জন্য বিল ফর্ম তৈরি করা হয়।
ওই বিল ফর্মে ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন স্বাক্ষর করার পর তিনি উমরা হজ্ব এর উদ্দ্যেশে সৌদিতে রওনা দেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুর রহমান জানান, সভাপতি না থাকার সুযোগে বরখাস্তকৃত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বিদ্যালয়ে আসেন, এবং তার কক্ষে বসে তৈরি করা বিল ফর্মটি দেখতে চেয়ে নিজের কাছে নিয়ে সুকৌশলে আটকে রেখেছেন।
এদিকে সভাপতি দেশের বাইরে থাকায় নতুন করে বিল ফর্ম তৈরি করা সম্ভব হচ্ছে না।
বরখাস্তকৃত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, তাকে দিয়ে বরখাস্ত করা হয়েছে সে বিষয়ে তিনি এখন পর্যন্ত কোন চিঠি পায়নি। তাই বর্তমানে তিনিই প্রধান শিক্ষক আর প্রধান শিক্ষক ব্যতিত অন্য কোন শিক্ষক বিল ফর্মে স্বাক্ষর করার নিয়ম নেই। আর সেই জন্যই বিল ফর্ম সুকৌশলে নিজের কাছে রেখে দিয়েছেন বলে তিনি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ জানান, বিল ফর্মটি ফেরত দেয়ার জন্য মৌখিক ভাবে আবুল কালাম আজাদকে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, তিনি আবেদনটি এখনো দেখেন নি। তবে দেখার পর ব্যবস্থা নিবেন বলে জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
