ঢাকাঃ ফ্রান্সে ছুরিকাঘাতে এক শিক্ষককে হত্যার ঘটনায় সেখানে ৭ হাজার সেনা মোতায়েন করেছে দেশটির সরকার।
উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আরাসের একটি স্কুলে চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি এক শিক্ষককে ছুরিকাঘাত করে এবং অন্য তিন জনকে গুরুতর আহত করার পর এ সেনা মোতায়েনের ঘোষণা দেয় দেশটির সরকার।
শনিবার এলিসি প্রেসিডেন্ট প্রাসাদ এ কথা জানিয়েছে।
শুক্রবারের এই হামলাকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘ইসলামী সন্ত্রাস’ বলে নিন্দা করেছেন। যেখানে বিশাল ইহুদি ও মুসলিম জনসংখ্যা রয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে সেনা মোতায়েনের কাজ শেষ হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
