ফ্রান্সের স্কুলে ছুরিকাঘাতে শিক্ষক নিহত

ঢাকাঃ  উত্তর-পূর্ব ফ্রান্সের শহর আরাসের একটি স্কুলে ছুরির হামলায় একজন শিক্ষক নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসির।

ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গাম্বেটা উচ্চ বিদ্যালয়ে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, উত্তরাঞ্চলীয় শহর আরাসের গাম্বেটা হাইস্কুলে হামলার ঘটনা ঘটেছে।হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলার সময় হামলাকারী ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করেছে।

ফরাসি চ্যানেল বিএফএমটিভি জানিয়েছে, হামলাকারীর ভাইকেও পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তি একজন ফরাসি ভাষার শিক্ষক। হামলায় একজন ক্রীড়া শিক্ষকও আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী স্কুলের একজন প্রাক্তন ছাত্র। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.