পটুয়াখালীঃ জেলার বাউফলে মোঃ হৃদয় নামের সপ্তম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে। আহত ওই ছাত্র বুধবার রাত ৯টার দিকে বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের এনামুলক হক মামুন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রের স্বজনেরা জানান, বিদ্যালয়ে সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পাঠদান চলাকালে একাধিক ছাত্র দুষ্টামি করছিলেন। এতে শ্রেণিকক্ষে থাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষক নিতাই চন্দ্র মণ্ডল হৃদয়ের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এ ঘটনার পরই শ্রেণিকক্ষেই ওই ছাত্র অসুস্থ্য হয়ে পড়েন। বিকেল সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যালয়ে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়। ৭টার দিকে ওই ছাত্র বাড়ি ফিরে আসলে পুনরায় অসুস্থ হয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে স্বজনরাতাকে বাউফল হাসপাতালে ভর্তি করেন।
আহত হৃদয়ের মা বলেন,‘ স্যারে আমার ছেলেকে পিটিয়ে আহত করেছেন। ভালো চিকিৎসা না দিয়ে বিদ্যালয়ে বসিয়ে রেখেছেন। বাড়িতে আসার পর জ¦র উঠে অজ্ঞান হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসি।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষক নিতাই চন্দ্র মণ্ডলের মুঠোফোনে একাধিক কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিদ্যালয় প্রধান শিক্ষক এম.এ মান্নান বলেন,‘ বিদ্যালয়ের কাজে আমি বরিশালে ছিলাম। ৭টার দিকে ঘটনা শুনেছি। ঘটনা শুনে ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যেতে বলেছি। বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়েছি। আগামী কাল এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক নির্যাতন করা যাবে না। এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
