জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪টি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর মধ্যে অনুষ্ঠিতব্য ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তিনটি প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্সের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের আগামী ১০ অক্টোবর, ১১ অক্টোবর ও ১২ অক্টোবরের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা তিনটি যথাক্রমে আগামী ১৫ নভেম্বর, ১৯ নভেম্বর ও ২১ নভেম্বর সময়ে অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে ২০২০ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ১১ অক্টোবরের গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষাটি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.