একাদশে ৪র্থ ধাপের ভর্তির আবেদন শেষ আজই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছর একাদশ শ্রেণিতে চতুর্থ ধাপের ভর্তির আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ। ভর্তির জন্য কলেজ না পাওয়া ৫০ হাজার শিক্ষার্থী এ আবেদন করতে পারবেন সোমবার (৯ অক্টোবর) রাত ১১টা পর্যন্ত। তবে অনলাইন ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় ভর্তি করা যাবে না। আবেদনের ফল প্রকাশ করা হবে আগামী বুধবার রাত ৮টায়।

জানা গেছে, কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

বোর্ডগুলো জানিয়েছে, কলেজ ভর্তির আবেদনের ওয়েবসাইটে দেয়া পুর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজের আসন সংখ্যা দেখে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। প্রায় ৫০ হাজার শিক্ষার্থী এখনও কলেজে ভর্তি হতে পারেনি। তারা আবেদন করতে পারবে। এদিকে, গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন।জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছে ১৩ লাখের মতো শিক্ষার্থী। এর মধ্যে সাড়ে ১২ লাখ ভর্তির সুযোগ পেয়েছে। ইতিমধ্যে ভর্তি শিক্ষার্থীদের রোববার ক্লাস শুরু হয়েছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, দুদিনের জন্য চতুর্থ ধাপে ভর্তির আবেদন চলছে। উচ্চ মাধ্যমিকে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। তারা এটা কাভার করতে পারবে। এবার যারা ক্লাস শুরু করেছে, তাদের এইচএসসি পরীক্ষা হবে ২০২৫ সালের জুনে। এ ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ১২ থেকে ১৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন ও কলেজে ভর্তির সুযোগ পাবেন। চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাবেন ১৫ অক্টোবর।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.