শিক্ষকের শাসনে প্রাণই দিয়ে দিল ছাত্রী

গাজীপুরঃ গাজীপুর মহানগরের পূবাইলের মাজুখান পূর্বপাড়া এলাকার একটি মাদ্রাসা থেকে নুসরাত জাহান জাইমা নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নুসরাত জাহান জাইমা (১৩) ময়মনসিংহ জেলার পাগলা থানার মাখল এলাকার নুরুজ্জামান খানের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানান, পূবাইলের হারবাইদ এলাকায় পরিবারের সঙ্গে বাসা ভাড়া থাকত নুসরাত। সে মাজুখান পূর্বপাড়া দারুল উলুম মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির কিতাব বিভাগের আবাসিক ছাত্রী ছিল। পড়া না পারায় শিক্ষক তাকে শাসন করে। পরে রাতে অভিমান করে মাদ্রাসা ভবনের ৫ তলায় একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দেয়।

রোববার বিকালে নুসরাতকে দেখতে না পেয়ে সহপাঠীরা তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ভবনের একটি কক্ষের দরজা বন্ধ দেখে মাদ্রাসার শিক্ষকদের খবর দেওয়া হয়। পরে শিক্ষকরা ধাক্কাধাক্কি করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে তারা জানালার গ্রিলে নুসরাতের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পূবাইল থানা পুলিশ।

পূবাইল থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নুসরাত আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.