কুষ্টিয়াঃ বিদেশে উচ্চশিক্ষার স্কলারশিপ ও নানা সুবিধার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের দাবি ছিল দীর্ঘদিনের। এ দাবিতে উপাচার্যের কাছে কয়েক দফায় স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা এরই মধ্যে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের কার্যক্রম শুরু করেছি। এর জন্য বিভাগের সভাপতির মাধ্যমে আইসিটি সেলের পরিচালকের কাছে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। এরপর তারা আইসিটি সেলে আসলেই আমরা প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান করব।
তিনি আরো বলেন, আমরা আপাতত শিক্ষক, চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান করছি। যেহেতু সব শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের মত যথেষ্ট স্টোরেজ ক্যাপাসিটি নেই। আর চতুর্থ বর্ষের আগে রিসার্স বা বিদেশে উচ্চশিক্ষার জন্য সাধারণত কেউ যায় না। ফলে চতুর্থ বর্ষের আগে প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রয়োজন হয় না। তাই আমরা শুধু সিনিয়র শিক্ষার্থীদেরকেই প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদান করছি।
প্রসঙ্গত, এর আগে প্রাতিষ্ঠানিক ই-মেইলের দাবিতে উপাচার্য বরাবর পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
