এইমাত্র পাওয়া

যশোরে মাদরাসা শিক্ষক গ্রেফতার

যশোরঃ জেলার ঝাউদিয়ার মদিনাতুল উলুম কওমি মাদ্রাসায় সাত বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল জব্বারকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।  আটক জব্বার ওই গ্রামের নিজাম বিশ্বাসের ছেলে।

ওই শিশুর স্বজনেরা জানায়, জব্বার প্রায় শিশুটির উপর যৌন নির্যাতন চালাতেন। কয়েকদিন আগে ওই শিশু তার পরিবারকে জানায়। মঙ্গলবার গোপনে তার বাবা মাদ্রাসায় আসে। দুপুরে সকলের ছুটি হওয়ার পর জব্বার একটি কক্ষে নিয়ে ওই শিশুর সাথে খারাপ আচরণ করতে থাকে। এসময় হাতে নাতে তার বাবা ধরে ফেলে। ওই শিশুর বাবা বিশেষ বাহিনীতে চাকরি করে। পরে ওই বিশেষ বাহিনীর উর্দ্বোতণ কর্মকর্তারা হাজির হয় মাদ্রাসায়। এসময় পুলিশকে খবর দিলে সাজিয়ালী ক্যাম্প ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পরে তাকে আটক করে কোতোয়ালি থানায় আনা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, স্থানীয়রা জানায় ওই মাদ্রাসায় একাধিকবার বলাৎকারের ঘটনাও ঘটেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.