নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষক স্বল্পতা শুধু আমাদের নয়। সারা বিশ্বে শিক্ষক স্বল্পতা রয়েছে। ইউনস্কোর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসেও শিক্ষক স্বল্পতার কথা বলা হয়েছে।’
মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। মাধ্যমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। সদ্য ২৪ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ চলছে
সমাবেশে মন্ত্রী বলেন, ‘গত ৪২ বছরে পঁচাত্তরের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য যারা ২১ বার হত্যার চেষ্টা চালিয়েছে তারা গণতন্ত্রের কথা বলে। যারা রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করতে চায় তারা আবার গণতন্ত্রের কথা বলে। যাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে, তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘ধর্ষণ, হত্যা, লুটপাট, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের হত্যাসহ ধর্মীয় ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, অত্যাচার চালিয়েছে তারা গণতন্ত্রের কথা বলে কীভাবে?’
গণতন্ত্রের চর্চা আওয়ামী লীগই এদেশে প্রত্যাবর্তন করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘২০১৩ ও ২০১৪ সালের অগ্নি সন্ত্রাসীরা এখনও সজাগ। তারা কিন্তু বসে নেই।’
এর আগে, শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের নামফলক উন্মোচন করেন এবং বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। এছাড়াও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালে হবিগঞ্জে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ২০২০ সালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
