এইমাত্র পাওয়া

নিয়মিত বেতন নিলেও ক্লাসে আসেন না ইসলামপুরের দুই শিক্ষক

জামালপুরঃ জেলার ইসলামপুর উপজেলার ৯নং গোয়ালের চর ইউনিয়নের মহলগিরী সরকারপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মিনহাজ উদ্দিন ও আলী মোস্তবা বিপুলের বিরুদ্ধে মাদরাসায় পাঠ দান না দিয়ে সরকারি বেতন ভাতা উত্তোলন করছে। ১৫ জন শিক্ষক ১১ জন শিক্ষার্থী উপস্থিত। এতে মাদরাসার শিক্ষা পরিবেশ ক্ষুন্ন হচ্ছে বলে এলাকাবাসির অভিযোগ।

জানা গেছে, জামালপুরের ইসলামপুর ৯নং গোয়ালের চর ইউনিয়নের মহলগিরী সরকারপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মিনহাজ উদ্দিন ও আলী মোস্তবা বিপুলের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। মহলগিরী সরকারপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা ১৯৮৯ সালে স্থাপিত হলেও ২০০৪ সালে মাদরাসাটি এমপিওভুক্ত হয়। বর্তমানে ৪৬২ জন ছাত্র/ছাত্রী ১৫ জন শিক্ষক ৫ জন কর্মচারি দিয়ে মাদরাসার পাঠ দান চলছে।

সরেজমিনে অভিযুক্ত ২ শিক্ষক মিনহাজ উদ্দিন ও আলী মোস্তবা বিপুলকে পাওয়া যায়নি। শিক্ষক হাজিরা খাতায় ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ওই দু’জনের কোন স্বাক্ষর নেই। ক্লাস রুমগুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, ৮ম শ্রেণিতে ২ জন, ৭ম শ্রেণিতে ৩ জন, ৬ষ্ঠ শ্রেণীতে ২ জন, ৫ম শ্রেণীতে ১জন ও ৯ম শ্রেণীতে ৩ জন ১৫ শিক্ষকের অধিনে ১১ জন শিক্ষার্থী ওই মাদরাসা পাঠদান নিতে দেখা যায়।

৭ম শ্রেণী শিক্ষার্থী তামান্না জানায়, মিনহাজ উদ্দিন নামে কোনো শিক্ষককে সে চিনি না, তবে বিপুল স্যারের পরিবর্তে একজন বদলি শিক্ষক দিয়েছে তার নাম হামিদুর রহমান মাঝে-মধ্যে ক্লাস নেয়।

এ ব্যাপারে অভিযুক্ত মিনহাজ উদ্দিন মুঠোফোনে বলেন, যা পান লেখেন। আমি কোন বক্তব্য দিতে পারব না।

এ প্রসঙ্গে মাদরাসা সুপার মাওলানা তোফাজ্জল হোসেন বলেন, রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় ওই দুই জন শিক্ষক মাদরাসায় আসেন না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা জানান বিষয়টি আমিও শুনেছি, আপনারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান, উনি যে নির্দেশনা দিবেন আমি সেভাবে কাজ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.