নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটঃ ‘কৃত্য পেষাভিত্তিক মন্ত্রানলয় চাই’ এই দাবীকে সামনে রেখে ‘ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারন শিক্ষা ক্যাডোরের ন্যায্য দাবীসমুহ আদায়ে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি।
মঙ্গলবার দুপুরে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন. বিসিএস সাধারন শিক্ষা সমিতির সাধারন সম্পাদক জয়পুরহাট সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি সহকারী অধ্যাপক কাজী ইমরুল কায়েস, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক তৌফিকুর রহমান সরকার, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল জলিলসহ বিসিএস সাধারন শিক্ষা সমিতিরি অন্যান্য সদস্যরা।
সংবাদ সম্মেলনে বিসিএস সাধারন শিক্ষা সমিতির সদস্যরা বলেন, আমাদেও ন্যায্য দাবী সরকার না মেনে নিলে, শিক্ষা ক্যাডারের দাবি পুরনে দৃশ্যমান অগ্রগতি না হলে সারাদেশে আগামী ২ অক্টোবর একদিনের কর্মবিরতি এবং আগামী ১০ থেকে ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
