এইমাত্র পাওয়া

হয়নি পদ সৃজন বাড়ছে শিক্ষক সংকট, প্রভাব পড়ছে পুরো শিক্ষা ব্যবস্থায়

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ শিক্ষা ক্যাডারে নানা বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নওগাঁ জেলা শাখা।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ও নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও বিশেষায়িত পেশা হিসেবে সাধারণ শিক্ষা ক্যাডারকে গড়ে তোলা হয়নি। পদোন্নতিতে জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া, অর্জিত ছুটি না দেওয়া, নতুন পে স্কেলের সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের বৈষম্যের শিকার। দীর্ঘ ৯ বছরেও এ পদগুলো সৃজন হয়নি। ফলে দিন দিন বাড়ছে শিক্ষক সংকট। এর প্রভাব পড়ছে পুরো শিক্ষা ব্যবস্থায়। কারণ শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা প্রদান সম্ভব নয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সকল ক্যাডারদের জন্য সুপার নিউমারি পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসনের দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু সেই নির্দেশনা মানা হচ্ছে না।

এসব দাবি বেশি ভাগই পুরাতন হওযায় দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি তাদের দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির বিসিএস নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাইফুর রহমান চৌধুরীসহ শিক্ষকরা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.