ফরিদপুরঃ অফিস থেকে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলামের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নগরকান্দা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সহকারি শিক্ষা কর্মকর্তা আইরিন ইসলাম অফিস থেকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহার মোটরসাইকেলযোগে ফরিদপুরের যাচ্ছিলেন। পথিমধ্যে হাটকৃষ্ণপুর সড়কের স্বাধিপুর ব্রিজে ঢালে উঠার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আইরিনের মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, ‘আইরিন ফরিদপুর শহরে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতো। অফিস থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
