এইমাত্র পাওয়া

কাজের ফাঁকে বিভিন্ন বিদ্যালয়ে ঘুরছেন ইউএনও, নিচ্ছেন ক্লাস

সিজারগঞ্জঃ নিজের দাপ্তরিক কাজের ফাঁকে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে ক্লাস নিচ্ছেন ইউএনও। আর এতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। চরবিড়া মিলে ২৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরাও উপভোগ করছেন একজন উপজেলা প্রশাসকের শ্রেণি পাঠদান। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইউএনও সুখময় সরকার নানা কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলার প্রাথমিক শিক্ষার প্রসারে ভূমিকা রাখায় পেয়েছেন জেলার সেরা হওয়ার পুরস্কার।

একজন ইএনওর এই কর্মকাণ্ডে খুশি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা।

বুধবার তিনি উপজেলার মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করেন। শ্রেণিশিক্ষকের অনুমতি নিয়ে তিনি পরপর তিনটি ক্লাস নেন। তার আকস্মিক বিদ্যালয়ে আসা এবং ক্লাস নেওয়ায় উচ্ছ্বস প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং শিক্ষকেরা।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারুফা খাতুন জানায়, আমাগোর ইউএনও স্যার ক্লাস নেবে এটা ভাবতেই পারি নাই। উনি (ইউএনও) ক্লাসে ঢুকলে আমাদের স্যারেরা সাথে আসেন। অনেক গল্প বলে বলে স্যার আমাদের বাংলা পড়ালেন। আমার খুউব ভালো লাগছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, ইউএনও স্যার প্রায় একমাস যাবৎ কাজিপুরের প্রতিটি প্রাইমারি স্কুলে যাচ্ছেন। এতে করে আমরাও খুশি। আমরা কিভাবে পাঠদান করাই সেটা উনি দেখেছেন এবং নিজেও ক্লাস নিয়েছেন। এতে করে আমরা অনুপ্রাণিত হয়েছি।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, ‘শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা।

একজন শিক্ষার্থীর জীবনে এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সচেতনতা বাড়াতে চরাঞ্চলসহ ২৩৭টি বিদ্যালয়ে আমি যাচ্ছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলাপ করছি। এতে করে উপজেলার প্রাথমিক শিক্ষায় গতিশীলতা এসেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.