ঢাকাঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে। এতদিন দেশ চুড়ান্ত হলেও চুড়ান্ত ছিল না ভেন্যূ। তবে আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ডালাস, ফ্লোরিডা এবং নিউ ইয়র্ককে পুরুষদের সংক্ষিপ্ত ফরম্যাটের সেরা নির্ণয়ের আসরের ভেন্যূ হিসেবে নিশ্চিত করেছে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রওয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টির মাঠ মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে ক্রিকেটের নতুন ইতিহাসের অংশ হবে।
ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ২০২১ সালের শেষে ২০টি দল সমন্বিত এই পর্যন্ত বিশ্বকাপের বৃহত্তম সংস্করণের যৌথ আয়োজক হিসাবে উন্মোচিত হয়।
এছাড়াও, নিউইয়র্কের আইজেনহাওয়ার পার্কে একটি ৩৪,০০০ আসনের নতুন স্টেডিয়াম তৈরি করা হবে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে ব্যাপারটি জানিয়েছে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি এবং ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টিতে বিদ্যমান স্টেডিয়ামগুলোকে আইসিসির ইভেন্টের জন্য আলাদা করে প্রস্তুত করা হবে।
আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস আজ বলেন “মার্কিন যুক্তরাষ্ট্র একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার এবং ডালাস, নিউইয়র্ক এবং ফ্লোরিডার এই স্টেডিয়ামগুলি আমাদের বিশ্বের বৃহত্তম ক্রীড়া বাজারে নিজেদের উপস্থিতি জানানোর সুযোগ দিচ্ছে।”
“আমরা ইউএসএতে বেশ কয়েকটি সম্ভাব্য ভেন্যু দেখেছি, এবং আয়োজকদের মধ্যে ইভেন্টটি নিয়ে যে উদ্দীপনা দেখেছি তার দ্বারা আমরা ব্যাপকভাবে উৎসাহিত হয়েছি।”
আইসিসি এই বছরের শুরুর দিকে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) চালু করারও আশা করছিল। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট রাখার ব্যাপারেও জোর তদবীর চালাচ্ছে আইসিসি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
