টাঙ্গাইলঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
সোমবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রস্তাবিত ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন বিভাগ খোলার বিষয়ে প্রয়োজনীয় অবকাঠামো, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন তারা।
এ সময় প্রফেসর আলমগীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল ও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. জহুরুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. এ কে এম মালেক, ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক লাবিবা মহসীন, ইমরান হোসেন ও মাভাবিপ্রবির সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর আলমগীর বলেন, প্রস্তাবিত দুটি বিভাগ খোলার বিষয়ে বিশ্ববিদ্যালয় আমরা সরেজমিনে পরিদর্শনে এসেছি।
আশা করছি, প্রয়োজনীয় শর্তসমূহ সম্পন্ন করে আগামী শিক্ষাবর্ষ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থী ভর্তি করতে সক্ষম হবে। এছাড়া, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বিভাগ দুটি কার্যক্রম শুরু করতে পারবে বলে আশা করছি।
তিনি আরো বলেন, শিক্ষা, গবেষণা ও বার্ষিক কর্মসম্পাদনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন, সেটি এখানে পর্যাপ্ত নেই। এছাড়া, ক্যাম্পাসের ভেতরে অনেক স্থাপনা রয়েছে যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে বিঘ্নিত করছে। এ সব সমস্যা সমাধানের জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
