নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়নে গতানুগতিক পদ্ধতি অনুসরণ করে কোনো গতানুগতিক পদ্ধতিতে অনুসরণ করার সুযোগ নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এনসিটিবির ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন গাইডলাইন অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে শিক্ষকদের বলা হয়েছে।
এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সোমবার জারি করা এক আদেশে নির্দেশনা দেয়া হয়েছে। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজগুলোর প্রধানদের পাঠিয়েছে অধিদপ্তর।
আদেশে বলা হয়েছে, নতুন কারিকুলাম যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে এনসিটিবি কর্তৃক প্রণীতব্য মূল্যায়ন সংক্রান্ত গাইড লাইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
