এইমাত্র পাওয়া

মর্মান্তিক মৃত্যু: সারারাত বাসের নিচে চাপা পড়ে ছিলেন মাধ্যমিক শিক্ষক সন্তোষ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ জেলার সদর উপজেলার সাতপাড় এলাকায় বাসচাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সদর থানার বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কলপুর গ্রামের মৃত শরত বিশ্বাসের ছেলে সন্তোষ বিশ্বাস (৬০)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

পুলিশ জানায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্কুল শেষে বৌলতলী থেকে লোকাল বাসে করে সাতপাড় যাচ্ছিল। পরে বাসটি সাতপাড় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ফেলে দেয়। এতে বাসে থাকা ১৫ যাত্রী আহত হন। এ সময় আরও বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হলেও সন্তোষ বাসের নিচে চাপা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত বাসটি সরানো হলে নিচ থেকে সন্তোষ বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

ইনচার্জ (আইসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বাসের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.