হাতিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাব সদস্যদের সবর্সম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক এর হাতিয়া উপজেলা সংবাদদাতা কৃষ্ণ মজুমদারকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ, মোহনা টিভি হাতিয়া প্রতিনিধি ফিরোজ উদ্দীনকে সাধারণ সম্পাদক করে হাতিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়। কৃষ্ণ মজুমদার হাতিয়া উপজেলার রাজের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাতিয়া উপজেলার শিক্ষা কমিটির সদস্য। তিনি দীর্ঘ প্রায় বিশ বছর চর কৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন পাশাপাশি তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে হাতিয়া প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করে আসছিলেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় প্রাথমিক শিক্ষকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক সুশীল সমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল